× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য বন্ধ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারের মংডুর সীমান্ত চৌকিতে রোববারের সন্ত্রাসী হামলার পর দুই দেশের ২৫০ জনেরও বেশি ব্যবসায়ী দুই দিকে আটকা পড়েছে। বাংলাদেশীরা ফিরতে পারলেও প্রায় ২০০ মিয়ানমারের নাগরিক এখনো কক্সবাজারে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন বিবিসিকে জানিয়েছেন রোববারে মংডুতে হামলার পর থেকে মিয়ানমার বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে সীমান্ত বাণিজ্য রোববার থেকে কার্যত বন্ধ হয়ে গেছে।

আলী হোসেন জানান, রোববারের ঘটনায় মংডুতে আটকে পড়া ৪০ জনের বাংলাদেশীকে মিয়ানমার সীমান্ত পুলিশ বাহিনী মঙ্গলবার বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে।

মিয়ানমারের ২১৬ জন নাগরিকের মধ্যে ৪০ জনকে মঙ্গলবার নিরাপদে তাদের দেশে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানোর প্রক্রিয়া চলছে। ৭২ ঘণ্টার ভিসা নিয়ে মূলত ব্যবসায়ীরা মংডু ও কক্সবাজারের মধ্যে যাতায়াত করেন।

গত রোববার অজ্ঞাতনামা অস্ত্রধারীরা মংডুতে মিয়ানমারের সীমান্ত পুলিশের চৌকিতে হামলা চালালে অন্তত নয় জন রী মারা যায়। হামলাকারীরা অনেক অস্ত্র নিয়ে যায়। ওই ঘটনার পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কক্সবাজারের সাংবাদিক তোফায়েল আহমেদ রোহিঙ্গা সূত্রের উল্লেখ করে বলেন, বুধবার রাতেও আরাকান রাজ্যের বাংলাদেশে সীমান্তের কাছাকাছি রোহিঙ্গা অধ্যুষিত একটি বাজারে আগুন ধরিয়ে দেয়া হয়। দুপুর পর্যন্তও বহু দোকানে আগুন জ্বলছিল। নিরপে সূত্র থেকে এ খবর অবশ্য নিশ্চিত করা যায়নি।

টেকনাফের চিংড়ী ব্যবসায়ী হারুন শিকদার সাংবাদিক তোফায়েল আহমেদকে জানিয়েছেন, নাফ নদীর উল্টোদিকে তিনি সকালে একাধিক হেলিকপ্টার উড়তে দেখেছেন।

বাংলাদেশ সীমান্তরী বিজিবির টেকনাফ এরিয়া কম্যান্ডার লে ক আবুজর আল জাহিদ বলেছেন, মঙ্গলবার নাফ নদীতে মিয়ানমার বর্ডার পুলিশের সাথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের বৈঠক হয়েছে। তিনি জানান, মিয়ানমার থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে চরম সতর্কতা নিচ্ছেন তারা। গত কয়েক দিনে এ রকম চারজন অনুপ্রবেশকারীকে ধরে মিয়ানমার কর্তৃপরে হাতে তুলে দেয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়, সীমান্ত পুলিশের বেশ কয়েকটি চৌকিতে হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের সন্দেহ করছে সরকার। বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..