× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পিআইডি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩ থেকে ১৬তম গ্রেডের চাকরির নিয়োগ পরীক্ষা আগামীকাল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩ থেকে ১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত যথাসময়ে ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিষয়টি কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে ‘প্রেস বিজ্ঞপ্তি’ আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরের অনুকূলে SMS এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রেরণ করা হয়েছে।

কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীদের এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..