× Banner
সর্বশেষ
বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি -সমাজকল্যাণ মন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার

পিআইডি

বাংলাদেশ থেকে হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ চীনের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
ইলিশ আমদানির আগ্রহ

বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রাথমিকভাবে এক হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে সাক্ষাতে এসব আগ্রহের কথা জানান তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এ সকল খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন।

এ সময় তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ব্যবধান অনেক। বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দু’দেশের জন্য ইতিবাচক হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..