× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ তার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বিত -বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

পোর্ট লুইস (মরিশাস), ৩১ মে :  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ তার শিকড়ের গভীরে প্রোথিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বিত। আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আধুনিকতার প্রতি আগ্রহ এবং প্রজ্ঞা এই তিনটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমেই শান্তি এবং সমৃদ্ধি অর্জন করা সম্ভব যা আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত। আর এই বিশ্বাসের ফলেই বাংলাদেশের আপামর জনসাধারণ ধর্ম এবং সংস্কৃতির পার্থক্য ভুলে শান্তিপূর্ণভাবে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে একত্রে বসবাস করে।

আজ মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাওয়া বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের কোনো জায়গা নেই। বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো প্রকারের উগ্রপন্থা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে আসছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং মরিশাসের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে আশা প্রকাশ করে বলেন, উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক, পর্যটন ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে একসাথে কাজ করবে।

মরিশাসের বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিশাসের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আইভান লেসলি কোলেন ডাভেলু, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নান্দকুমার, পর্যটন মন্ত্রী অনিল কুমার সিং গায়ান, সাবেক উপরাষ্ট্রপতি আবদুল রউফ বান্দুন, মরিশাসে নিযুক্ত জাপান, ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ মরিশাস সরকারের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..