× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই  – ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই

গোদাগাড়ি(রাজশাহী), বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই।

গতকাল (বুধবার) রাতে রাজশাহীর গোদাগাড়ী গোগ্রামে নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদরাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এখানে জন্ম, এখানেই বেড়ে ওঠা, মৃত্যুও এখানেই। অপরূপ সুন্দর আমাদের এদেশ। এদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। তিনি বাংলাদেশকে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে- এটাই বাস্তব। যেকোনো মুহূর্তে বাতি নিভে যাবে। ৫৪ বছর চলে গেলো, কিন্তু আমাদের জাতীয় চরিত্রের পরিবর্তন হলো না। চুরির অভ্যাস আমরা পরিহার করতে পারলাম না। মন্ত্রী, উপদেষ্টা, এমপি, চেয়ারম্যান সবাই আমরা চুরি করি। সকলকে ভালো হয়ে যাওয়া ও সৎ জীবনযাপন করার আহ্বান জানান তিনি। এছাড়া, নারী নির্যাতন ও দুর্নীতি বন্ধ করার অনুরোধ করেন উপদেষ্টা।

ইসলামি রিসার্চ সেন্টার, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাছানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নদওয়াতুল ইসলাম কওমি মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মোখতার আলী, গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম আলী, ঢাকা এয়ারপোট জামে মসজিদের খতিব মাওলানা বিন ইয়ামিন সাদী ও গোগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রশিদ আহমাদ ফারুকী প্রমূখ।

এর আগে উপদেষ্টা স্থানীয় দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন এবং মাদারাসার হাফেজ শিক্ষার্থীদের পাঁগড়ি পরিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..