× Banner
সর্বশেষ
আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫: শোকের মাতম নওগাঁর মান্দায়, নিহতদের মধ্যে ৯ জন একই গ্রামের ইয়াবার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন, পরে শ্বাসরোধে হত্যা- বেনাপোলে ইউনুস হত্যা মামলায় এবার সোহেল রানা আটক

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হলেন জুলিয়াস

admin
হালনাগাদ: বুধবার, ৯ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৯মে’২০১৮ঃ  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২ দিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হয় নির্বাচন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল বায়েজিদ। এছাড়াও সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এবং খুলনা বিভাগের কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন।

নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন জেলার ২’শ ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রতিদ্বন্দীতা করেন দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে অভিনেতা ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে অভিনেতা আক্তারুজ্জামান। অপর প্যানেলে সভাপতি পদে লিয়াকত আলী লাকি ও সাধারণ সম্পাদক পদে কামাল বায়েজিদ প্রতিদ্বন্দীতা করেন।

ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস কেন্দ্রীয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এবং ঝিনাইদহের বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন খুলনা বিভাগের কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওযায় ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..