বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং ফোরাম ফর নিউক্লিয়ার কো-অপারেশন ইন এশিয়া (এফএনসিএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রেডিয়েশন অনকোলজি’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান আজ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী বলেন, ‘রেডিয়েশন অনকোলজি’ প্রকল্পের অধীনে এফএনসিএ এই দেশের সাধারণ ক্যান্সারে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নির্মূল করার চেষ্টা করছে। স্তন ও গলদেশ ক্যান্সার গবেষণা প্রকল্পের বেশির ভাগ ক্ষেত্রে এফএনসিএ উল্লেখযোগ্য অবদান রাখছে।
ইয়াফেস ওসমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণ ও নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। সরকার দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের (বিএইসি) সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন অবদান রাখছে। ইদানিং ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে, বিশেষ করে পজিট্রন এমিশন টমোগ্রাফি (পিইটি) সুবিধার আধুনিকীকরণের মাধ্যমে দেশের ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন এক দিক উন্মোচন হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমএচসি) ক্যাম্পাসে পিটিটি-সিটি সেবার বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কাজ করছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহাবুবুল হকের সভাপতত্বিে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী এবং চীন, জাপানসহ বভিন্নি দশেরে প্রতনিধিগিণ অনুষ্ঠানে অংশগ্রহণ করনে।


