× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বাংলাদেশ উন্নয়নে পিছিয়ে থাকতে পারে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিজ্ঞান-প্রযুক্তির এ যুগে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬ জেলায় ৯টি ব্রিজ উদ্বোধনের সময় শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘বিজ্ঞান-প্রযুক্তির এ যুগে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। তাই আমরা ডিজিটাল দেশ করার উদ্যোগ নিয়েছি।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। তাই অন্য সরকার ক্ষমতায় এসে এ অঞ্চলের মানুষের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে।

কুয়াকাটা নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়। প্রথম যখন কুয়াকাটা গিয়েছি স্পিডবোটে-নৌকায় করে। তখন ওই অঞ্চলের ছিল দুর্গম অবস্থা। ‘৯৬ সালে ক্ষমতায় এসে কুয়াকাটায় পর্যটন কেন্দ্র নির্মাণ করি। যোগাযোগ ব্যবস্থা ঠিক করি। ওই অঞ্চলে বিশাল বিশাল নদী, সেসব নদীর যেসব স্থানে ব্রিজ বানালে দ্রুত সড়ক পথে কুয়াকাটা যাওয়া যাবে, সে হিসেব করেই এসব নির্মাণ করা হয়েছে। এর ফলে কুয়াকাটায় আরো বেশি পর্যটক যেতে পারবেন এবং স্থানীয় আর্তসামাজিক প্রেক্ষাপটের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুগুলোর মধ্যে রয়েছে- মাদারীপুর (মোস্তফাপুর)- শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ৭ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুসহ (আচমত আলী খান সেতু) আরো তিনটি সেতু, ঢাকা দক্ষিণ-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে চন্দরপুর সেতু, চকোরিয়া-বদরখালী সড়কে নির্মিত বাটাখালী সেতু, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নির্মিত শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের বিভিন্ন এলাকায় নির্মিত এসব সেতু মানুষের যাতায়তকে সহজ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেতু মন্ত্রণালয় জানায়, আচমত আলী খান সেতুর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২৯৪ কোটি ৩০ লাখ টাকা, যার মধ্যে চীন সরকার দেয় ২০০ কোটি ১৮ লাখ টাকা এবং বাংলাদেশ সরকারের ব্যয় ৯৪ কোটি ১২ লাখ টাকা। বাংলাদেশ সরকারের ৩০৬.৩৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নেটওয়ার্কে অর্ন্তভুক্ত সেতুগুলোর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ-সুনামপুর-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর উপর মোট ২৪.৬২ কোটি টাকা ব্যয়ে ২৪৯.৩৭ মিটার দীর্ঘ চন্দরপুর সেতুটি নির্মাণ করা হয়। আর চকোরিয়া-বদরখালী সড়কে মাতামুহুরী নদীর উপর ৩০৬.৩৩ কোটি টাকা ব্যয়ে ১৭০.৭৮ মিটার বাটাখালী সেতুটি নির্মাণ করা হয়। গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের ২৫৩.৫৬ মিটার দীর্ঘ বড়দহ সেতুটির অনুমোদিত ডিপিপি ব্যয় ধরা হয়েছিল ২২২৬.৭৯৯ লাখ টাকা এবং বাস্তবায়ন ব্যয় ১৫৮৫.৬৮ ছিল লাখ টাকা।

১৯৯৭ সালের ২৯ জানুয়ারি বড়দহ সেতুর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়, এরপর ২০০৭ সালের ২৯ মার্চ দ্বিতীয় পর্যায় কাজ শুরু হয় এবং ২০১৩ সালের ২৮ নভেম্বর ফের কাজ শুরু হয়ে ২০১৫ সালের ২৮ মে শেষ হয়। বাংলাদেশ সরকার ও জেডিসিএফ’র অর্থায়নে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ও আলীপুরের মধ্যবর্তী খাপড়াভাঙ্গা নদীর উপর ২৪.৮৩ কোটি টাকা ব্যয়ে ৪০৮.৩৬ মিটার দীর্ঘ নির্মিত শেখ রাসেল সেতুটি নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকার ও জেডিসিএফ’র অর্থায়নে সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের সুনামগঞ্জে সুরমা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৭১.১৩ কোটি টাকা ব্যয়ে ৪০২.৬১ মিটার আব্দুজ জহুর সেতুটি নির্মাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..