× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

বলিউডের এই দম্পতিরা প্রমাণ করেছেন, ভালোবাসা অন্ধ!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

ভালোবাসা অন্ধ। ধর্ম-বর্ণ জাতপাতের থোড়াই কেয়ার করে প্রেম। যাঁর প্রতি প্রেমবোধ, অনুরাগ জাগে, সকল বাধা ডিঙাতে পারে প্রেমিকযুগল। কবির ভাষায়, বিশ্বসংসার তন্নতন্ন করে খুঁজে আনতে পারেন একশ আটটি নীল পদ্ম। সেখানে বয়সের ফারাক পাত্তাই পায় না। তেমন উদাহরণ সৃষ্টি করেছেন বলিউড তারকারাও।

কয়েকজন বলি দম্পতির গল্প শোনা যাক :

ফারাহ খানশিরীষ কুন্দর

চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান বিয়ে করেছেন সম্পাদক-পরিচালক শিরীষ কুন্দরকে, যিনি বয়সে ফারাহর চেয়ে আট বছরের ছোট। এ নিয়ে বহু আলোচনা হয়েছিল। দুজনের নানা ভিন্নতা থাকলেও প্রেমবোধে এক হন তাঁরা। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান।

জুহি চাওলাজয় মেহতা

নব্বই দশকের সাড়াজাগানো সুন্দরী ও সাবেক মিস ইন্ডিয়া জুহি চাওলা বিয়ে করেন শিল্পপতি জয় মেহতাকে। তাঁদের জীবনেও বয়স বাধা হতে পারেনি।

সঞ্জয় দত্তমান্যতা দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও মান্যতা দীর্ঘদিন প্রেম করেছেন। কিন্তু দত্ত পরিবার মান্যতাকে মেনে নিতে চায়নি। হাল ছাড়েননি তাঁরা। নয় বছর প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন। মান্যতাকে দেখতে সঞ্জয়ের চেয়ে অনেক কম বয়সী মনে হয়।

শ্রীদেবীবনি কাপুর

সে সময় জনপ্রিয়তার তুঙ্গে শ্রীদেবী। তাঁকে ভারতের প্রথম নারী সুপারস্টার বলা হয়। কিন্তু প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিয়ের ঘোষণায় অনেকটা হতবাক হয়ে গিয়েছিল পুরো বি-টাউন। নানা উত্থান-পতনের মধ্য দিয়েও টিকেছিল তাঁদের বিবাহ। জাহ্নবী ও খুশি কাপুর তাঁদের দুই কন্যাসন্তান।

অর্পিতা খান আয়ুশ শর্মা

খুবই আদুরে দম্পতি অর্পিতা খান ও আয়ুশ শর্মা। সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা। বিয়ের আগে তাঁরা কিছুদিন চুটিয়ে প্রেম করেন। গত বছর বলিউডে অভিষেক করেন আয়ুশ। তাঁদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান।

রানি মুখার্জিআদিত্য চোপড়া

যশরাজ ফিল্মসের কর্ণধার, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সৌন্দর্যের জন্য বলিউডে রানি মুখার্জি বিখ্যাত হলেও তাঁর মেধাবী স্বামী আদিত্য একেবারেই অন্তর্মুখী।

সিমন সিংফরহাদ সমর

রূপে-গুণে অনন্যা সিমন সিং। ছোটপর্দায় তুমুল জনপ্রিয় সিমন। যা হোক, স্বামী ফরহাদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে তাঁর তুলনায় অনেক বয়সী। সূত্র : বলিউড


এ ক্যটাগরির আরো খবর..