× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

এবছরেই ভূরুঙ্গামারীতে বর্ডারহাট চালু করার ঘোষনা -বাণিজ্যমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ বছরেই ভূরুঙ্গামারীতে বর্ডারহাট চালু করা হবে। বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে এখানে সোনাহাট স্থল বন্দর চালু করা হয়েছে, এর উন্নয়নের কাজ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

 মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘এসো মিলি প্রাণে প্রাণে’ এ স্লোগানকে কন্ঠে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়।

 বাণিজ্যমন্ত্রী বলেন, কুড়িগ্রামে এখন আর মঙ্গা নেই। সরকার ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করেছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এতে ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের উন্নয়নের জন্য আন্তরিক, ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে। উন্নয়নের জন্য এ অঞ্চলের মানুষকেও এগিয়ে আসতে হবে। কুড়িগ্রামের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যারয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর (অব.) মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পষিদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।


এ ক্যটাগরির আরো খবর..