× Banner
সর্বশেষ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প

চৌগাছা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষপ্রতিনিধিঃ যশোরের চৌগাছা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার  ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী হিজলি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল জব্দ করা হয়।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে হিজলি বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের মধ্যে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেনসিডিলের সিজার  মূল্য ৪০হাজার টাকা বলে জানায় বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..