× Banner
সর্বশেষ
শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা

বর্ডার ক্রস করলেন ক্যাপ্টেন কোহলি

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

দক্ষিণ আফ্রিকায় ১৪টি ইনিংসে ৮৭১ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এই সফরে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করে বিরাটের ব্যাটিং গড় ৭৯.১৮।

স্পোর্টস প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক রেকর্ড ভেঙেছেন, আবার নতুন মাইলস্টোন গড়েছেন ব্যাটসম্যান বিরাট কোহলি। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফর শেষে বর্ডার ক্রস করলেন ক্যাপ্টেন কোহলি।

দক্ষিণ আফ্রিকায় ১৪টি ইনিংসে ৮৭১ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এই সফরে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করে বিরাটের ব্যাটিং গড় ৭৯.১৮। গোটা সফরে দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে এবার প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডারকে টপকে গেলেন অধিনায়ক কোহলি। ১৯৮৫ সালে ইংল্যান্ড সফরে ১৪টি ইনিংসে ৭৮৫ রান করেছিলেন তত্কালীন অজি অধিনায়ক বর্ডার। অধিনায়ক হিসেবে কোনও সফরে সবচেয়ে বেশি রান করার তালিকায় অবশ্য দু’নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক কোহলি।

বিদেশে সফরে অধিনায়ক হিসেবে বেশি রান
১. ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রেম স্মিথ – ১৬ ইনিংস- ৯৩৭ রান
২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি -১৪ ইনিংস- ৮৭১ রান
৩. ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যালান বর্ডার – ১৪ ইনিংস – ৭৮৫ রান
৪. ভারতের বিরুদ্ধে অ্যালিস্টার কুক- ১৩ ইনিংস – ৭৬৯ রান

এই তালিকায় এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। ২০০৩ সালে ইংল্যান্ড সফরে ১৬টি ইনিংসে ৯৭৩ রান করেছিলেন তত্কালীন প্রোটিয়া অধিনায়ক।


এ ক্যটাগরির আরো খবর..