× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

ডেস্ক

বরিশালের ছয়টি আসনেই বিএনপি প্রার্থীদের জয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপি প্রার্থীদের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসনে ৯৯ হাজার ৪১৮ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের জহির উদ্দিন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের কামরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ২০৮ এবং ‘না’ ভোট পড়েছে ৭৩ হাজার ৯৮৯টি।

বরিশাল-২ আসনে ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল মান্নান পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।  এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৭৮ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ৯৬৬টি।

বরিশাল-৩ আসনে ৭৮ হাজার ১৩১ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের জয়নুল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।

বরিশাল-৪ আসনে ১ লাখ ২৭ হাজার ২৮২ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের রাজিব আহসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৮৫৬ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯০০ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৫১১টি।

বরিশাল-৫ আসনে ১ লাখ ৩৩ হাজার ৬ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের মজিবর রহমান সরোয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭ এবং ‘না’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৯৪টি।

বরিশাল-৬ আসনে ৮১ হাজার ৮৭ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের আবুল হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ৫৪ হাজার ৫৩৩ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৪ এবং ‘না’ ভোট পড়েছে ৪১ হাজার ৭০০টি।


এ ক্যটাগরির আরো খবর..