× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে সড়ক দূর্ঘটনায় উপ-সচিব ড. ফরহাদ হোসেন নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বাস চাপায় শ্যালক-দুলাভাই নিহত

শিক্ষা মন্ত্রাণালয়ের উপ-সচিব ড. ফরহাদ হোসেন জেলার মুলাদী উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি জহিরুল আলম।

সূত্রমতে, শুক্রবার সন্ধ্যার পূর্বে একটি মাহফিলে অংশনিতে মাহিন্দ্রাযোগে উপজেলার চরলক্ষীপুর নন্দীর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন উপ-সচিব ড. ফরহাদ হোসেন। পথিমধ্যে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে মাহিন্দ্রাটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও জানান, মাহিন্দ্রায় চারজন যাত্রী ছিলেন। দূর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদের মৃত্যু হয়েছে।

চরলক্ষীপুর নন্দীর বাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার রাতে অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষীপুরের উদ্দেশ্যে আসছিলেন। ড. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..