× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে যাত্রীবাহি বাসে ইটপাটকেল নিক্ষেপ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
বাসে ইটপাটকেল নিক্ষেপ

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার সকালে বরিশাল-কুয়াকাটার অভ্যন্তরীন সড়ক আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের ঢালে বরিশালগামী যাত্রীবাহি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর ও ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

অপরদিকে অবরোধের বিরুদ্ধে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বরিশাল সদর আসনের সাংসদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর রূপাতলীস্থ শহীদ আব্দুর সেরনিয়াবাত ব্রিজের ঢালে বরিশালগামী অভ্যন্তরীন রুটের যাত্রাবাহি কয়েকটি বাস ও ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এরপূর্বে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধ সফল করার লক্ষ্যে ঝটিকা মিছিল বের করে ব্রিজের কাছে এসে বিক্ষোভ করে।


এ ক্যটাগরির আরো খবর..