× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে মা-মেয়ের ওপর হামলা, গ্রেফতার-১

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
মা-মেয়ের ওপর হামলা

পূর্ব বিরোধের জেরধরে মা ও মেয়েকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে। আহতরা হলেন-ওই গ্রামের সালাম বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৬০) ও তাদের মেয়ে সাদিয়া ইসলাম (২৭)।

হাসপাতালে চিকিৎসাধীন সাদিয়া ইসলাম অভিযোগ করে বলেন, স্কুলে পড়াকালীন সময় থেকে বাড়ির পার্শ্ববর্তী চাচাতো ভাই রায়হান বেপারী আমাকে উত্যক্ত করে আসছে। রায়হানের ভয়ে পরিবারের সদস্যরা আমাকে দ্রæত বিয়ে দিতে বাধ্য হয়। সেই থেকে তাদের সাথে আমাদের পরিবারের বিরোধ চলে আসছে। এছাড়াও গত কয়েকদিন যাবত জমির গাছ কাটা নিয়ে রায়হানদের সাথে বিরোধ চলে আসছিলো।

সোমবার বেলা এগারোটার দিকে রায়হান তার ভাই রাশেদ, আসাদ ও আহাদ বেপারী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হত্যার উদ্দেশ্যে আমাকে (সাদিয়া) কুপিয়ে গুরুত্বর জখম করে। হামলাকারীরা আমরা মা মাহফুজা বেগমকেও পিটিয়ে গুরুত্বর আহত করে।

এবিষয়ে জানতে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হান বেপারীকে গ্রেপ্তার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..