× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০২৪
ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

বেইলি ব্রিজ ভেঙ্গে লোহার কুচি ভর্তি ট্রাক খালে পরেছে। এতে গুরুতর কোন হতাহতের ঘটনা না ঘটলেও দীর্ঘ সময় ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল-ভোলা মহাসড়কের বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায়।

রবিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বেইলি ব্রিজটি ভেঙ্গে পরে। আর ওইসময় ব্রিজের ওপর থাকা বরিশাল থেকে ভোলাগামী লোহার কুচি ভর্তি ট্রাকটি খালে উল্টে পরে। এতে ট্রাকের ভেতরে থাকা চালক ও হেলপার আহত হলেও তাদের কারও অবস্থা গুরুত্বর নয়।

ওসি বলেন, ঘটনার পর সকালে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তার ব্রিজটি মেরামতের পাশাপাশি বিকল্পভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চালাচ্ছেন। আর সেটি না হওয়া পর্যন্ত বরিশাল-ভোলা রুটে যান চলচল বন্ধ থাকবে।

স্থানীয়রা জানিয়েছেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয়প্রান্তের প্রায় দেড় কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার জানিয়েছেন, বেনাপোল থেকে বরিশাল ও ভোলা হয়ে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল ট্রাকটির। কিন্তু শনিবার মধ্যরাত সোয়া দুইটার দিকে বরিশাল-ভোলা মহাসড়কের টুঙ্গিবাড়িয়ার স্লুইজ গেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পরে। আর রড তৈরির কাঁচামালের ২৫ টন লোহার কুঁচি ভর্তি ট্রাকটি ওই ব্রিজটি পারাপার হচ্ছিল। ব্রিজ ভেঙ্গে পড়ায় ট্রাকটি উল্টে খালে পরে যায়। আর এতে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান জানান, বেইলি ব্রিজ ভেঙে পরায় বন্ধ হয়ে গেছে বরিশাল-ভোলা মহাসড়কে যান চলাচল। শতশত মানুষসহ এপথ দিয়ে স্বল্প সময়ে সড়ক পথে ভোলা, নোয়াখালী, ফেনীসহ চট্টগ্রাম আসা যাওয়া করেন। ফলে ওইসব যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপদ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ২০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন বেইলি ব্রিজটিতে অতিরিক্ত পণ্য ওঠাতেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..