× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে বিএনপির ১২ নেতার পদ স্থগিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনা

মেঘনায় বালু মহালের ইজারা বাগাতে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বরিশালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১২ নেতার পদ আরো ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অনেকজন দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় তাদের লঘু শাস্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ২৭ মার্চ ঘটনার পর ১২ জনের পদ তিন মাসের জন্য স্থগিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে একমাত্র সদস্য করে কেন্দ্র থেকে তদন্ত কমিটি গঠণ করা হয়েছিলো। অতিসম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্তদের পদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাসের জন্য স্থগিত রাখার শাস্তি দেওয়া হয়। ইতোমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি অভিযুক্তদের দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্তরা হলেন-হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউল রহমান মঞ্জু, ভারপ্রাপ্ত সম্পাদক নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর যুবদলের সহ-সম্পাদক বেলায়েত হোসেন, রুবেল ও ফাহিম।

উল্লেখ্য, গত ২৭ মার্চ জেলায় ছয়টি বালুমহাল ইজারা দেওয়া হয়। হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার বালুমহালের ইজারা বাগাতে উল্লেখিত বিএনপি নেতারা গুছ মিশনে নেমেছিলেন। তাদের এড়িয়ে দরপত্র জমা দেয় কাজী আব্দুল মতিন। এতে ক্ষিপ্ত হয়ে ওইসব বিএনপি নেতারা মতিনের ভাতিজা সেনা সদস্য আবু জাফরকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মারধর করে একটি রেস্ট হাউজের কক্ষে নিয়ে আটক করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অপহৃতা সেনা সদস্যকে উদ্ধার ও দেওয়ান মনির হোসেন, নুর হোসেন সুজন ও ইমরান খন্দকারকে গ্রেপ্তার করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..