× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

বরিশাল-৫ আসনে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
সাদিক আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের নাগরিক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ হয় শনিবার (৯ ডিসেম্বর)। মোট আবেদন পড়ে ৫৬১টি। রোববার (১০ ডিসেম্বর) শুরু হয় শুনানি। আপিল আবেদনের তথ্য যাচাই করে দেখা যায়, অধিকাংশ আপিলই স্বতন্ত্র প্রার্থীর। তাদের প্রার্থিতা বাতিল হয়েছে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে গরমিলে। আর দলীয় প্রার্থী যারা আপিল করেছেন তাদের সমস্যা দ্বৈত নাগরিকত্ব।

ইসি সূত্র জানায়, ৫৬১টি আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে। অধিকাংশ বৈধ প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও মোবাইল নম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়ার বিধান রয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেন ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। সাদিকের বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ এ আবেদন করেন। আপিলে সাদিক আব্দুল্লাহকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ভোটার হিসেবে উল্লেখ করে সেখানকার ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যও যুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..