× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

আঞ্চলিক প্রতিনিধি,  প্রতিনিধি

বরিশাল-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
বরিশাল-১ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্রসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা এগারটা থেকে ও বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা এগারটার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, দুপুর সাড়ে বারটার দিকে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বিকেলে সাড়ে তিনটার দিকে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল চারটার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইব্রাহীম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুর একটার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের হাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন-স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল-১ আসনে অন্য কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি ।


এ ক্যটাগরির আরো খবর..