× Banner
সর্বশেষ
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থী ২৫০

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদের মধ্যে বরিশালে ৭১ জন, ঝালকাঠিতে ২৫, পিরোজপুরে ২২, পটুয়াখালীতে ৩৭, বরগুনায় ৩৩ ও ভোলায় ৬২ জন পরীক্ষার্থী রয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ১৪৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর বাংলানিউজকে জানান, প্রথমদিনের পরীক্ষা সার্বিক দিক থেকে সন্তোষজনকভাবে শেষ হয়েছে।

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ২৪৩ জন, এর মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী।

এদিকে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সকালে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় ও হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।

এছাড়া বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..