× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বরিশাল বেতারে শেখ হাসিনার উন্নয়নের গান গাইবেন ঝালকাঠির বাউল সোহরাব হোসেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

সুতীর্থ বড়াল,ঝালকাঠি: “শোনেন শোনেন বিশ্ববাসি দেখ আসি করিতেছি আহ্বান , এই ডিজিটাল সোনার বাংলা শেখ হাসিনার অবদান”।

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া ঝালকাঠির সেই বাউল সোহরাব হোসেন এবার শেখ হাসিনার উন্নয়ন, তথা ডিজিটাল বাংলাদেশের গান বেধেছেন নিজেই । আগামী ৩০-০৭-২০১৭ তারিখে বরিশাল বেতারে গানটি সরাসরি সম্প্রচার করা হবে । ইচ্ছা ছিল শেখ হাসিনার উপস্থিতিতেই গেয়ে শোনাবেন তিনি গানটি ,কিন্তু সে ইচ্ছা হয়তো পূরণ হবে না তার ।

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের বারুহার গ্রামের প্রয়াত ফজলে আলীর ছেলে সোহরাব হোসেন (৪৫)। নিজ জেলা ঝালকাঠিতে অনেকটা অবহেলিত থাকলেও থেমে ছিল না তার সংগীত চর্চা । ছোট বেলা থেকেই গানের প্রতি ছিল প্রবল আর্কষন । কিন্তু দ্রারিদ্রতার কষাঘাতে হয়ে ওঠা হয়নি বড় মাপের শিল্পী ।স্ত্রী আর ৪ সন্তান নিয়ে প্রতিদিনই সংগ্রামকে বুকে চেপে ভোর হয়। এমন কি জেলা সংস্কৃতিক সংগঠন গুলোও কোন গুরত্ব দিচ্ছে না তাকে । জীবিকার তাগিদে বেচে নেন হকারের পেশা । গান গেয়ে ঔষধ বিক্রি করে চলে তার জীবন জীবিকা। এই বাউল শিল্পী তার অসাধারণ কন্ঠ দিয়ে বরিশালের আঞ্চলিক ভাষায় গান করেন। বরিশালের আঞ্চলিক ভাষার এ গানকে গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই তার এ প্রয়াস। কেবল তাই নয়, গান বেঁধেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাল্য বিয়ের কুফলসহ জনস্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে। বঙ্গবন্ধুকে নিয়েও তিনি গান গেয়েছিলেন।শুধু গানই নয় বাঁশিতেও তিনি খুব চমৎকার সুর তোলেন। ঠোঁট ছাড়াও নাক দিয়েও তিনি চমৎকার করে বাঁজাতে পারেন বাঁশের বাঁশি।দারিদত্রা তাকে আজও পিছু ছাড়েনি।

বেসরকারি টেলিভিশন সময় নিউজ, এটিএন বাংলা, একুশের দেশ জুড়েতেও তাকে নিয়ে খবর হয়েছে। বরিশাল বেতারের দোতারার শিল্পী হিসেবে গণসচেতনতামূলক বহু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি । বাংলা একাডেমি কতৃর্ক প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা ২০১৪ তে রয়েছে তার লেখা বেশ কয়েকটি গান ,কবিতা এবং গল্প। এর পরেও পৃষ্টপোষকদের দৃষ্টিতে নেই এবং জেলার বড় বড় সব সাংস্কৃতিক মঞ্চে তার স্থান হয় না বলে জানান বাউল সোহরাব।


এ ক্যটাগরির আরো খবর..