× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কে দূর্ঘটনায় ছয় কিলোমিটার জুড়ে যানজট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
মহাসড়কে দূর্ঘটনায়

একের পর এক দূর্ঘটনায় মৃত্যুর আতংকের নামে পরিচিতি পয়েছে বরিশাল-ঢাকা মহাসড়ক। ঈদুল আজহার দিন ( ৭ জুন) থেকে শুরু করে শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ছয়দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে অংশে সাতটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত সহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সর্বশেষ শুক্রবার মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছে। বাস দুইটি মহাসড়কের ওপর দূর্ঘটনায় পতিত হওয়ায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকল্প পথ হিসেবে গ্রামীন অবকাঠামোর সড়কে ভুরঘাটা দিয়ে ঘোষেরহাট-রাজিহার-আগৈলঝাড়া হয়ে গৌরনদী অংশে যাতায়াত করেছে। গৌরনদী অংশে দুর্ঘটনা ঘটলেই এই সরু রুটে গাড়ি চলাচল করতে বাধ্য হচ্ছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার সোয়া একটার দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন ও বরিশালগামী ইতি পরিবহনে বেপরোয়াগতির কারনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুই চালকের অবস্থা গুরুতর।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি দুইটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর থেকে বাস দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কের ব্র্যাক কার্যালয়ের সামনে দুপুর সাড়ে বারোটার দিকে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত আলতাফ গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..