× Banner
সর্বশেষ
মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন

আঞ্চলিক প্রতিনিধি

ববি’তে ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫
শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণে একদফা দাবিতে আড়াই ঘন্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২টি দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন। অবিলম্বে উপাচার্যকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেয়ারও হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যান্সার আক্রান্ত ববি শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তা চেয়েও না পেয়ে বিনাচিকিৎসা মৃত্যুর ঘটনা তুলে তীব্র প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এক দফার আন্দোলনে ববি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সংহতি প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছেন। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলনে করে আসছেন তিনি (ভিসি) তাদের কারও কথার কর্ণপাত করেননি। তাই বিশ্ববিদ্যালয়ের মতো গণতান্ত্রিক পরিষদে ভিসির মতো স্বৈরাচারী লোক থাকার যোগ্যতা হারিয়েছেন। যদি অবিলম্বে এ স্বৈরাচার উপাচার্যকে অপসারণ না করা হয় তবে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণবঙ্গ শাটডাউন করে দেওয়া হবে বলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..