× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১১ কোটি টাকার বীজ ও সার সহায়তা

ACP
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
কৃষকদের ১১ কোটি টাকার বীজ ও সার সহায়তা

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার জন কৃষক।

শনিবার (৩০ জুলাই) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানায়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে পাঁচ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চারটি জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষকের প্রায় পাঁচ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..