× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

পিআইডি

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রায় কোটি টাকা অনুদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকা জমা প্রদান করেছে। এই অর্থ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে সংগৃহীত।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লক্ষ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদপ্তর ৩৫ লক্ষ টাকা, পরিবেশ অধিদপ্তর ৩ লক্ষ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ৩ লক্ষ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লক্ষ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা, এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লক্ষ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লক্ষ টাকা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লক্ষ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..