× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে ইউনিয়ন আওয়ামীলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

এম.এ জলিল, শার্শা উপজেলা প্রতিনিধিঃ শার্শা বাগআঁচড়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা মঙ্গলবার দিনভর পরিদর্শন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। এসময় তিনি ইউনিয়নের বসতপুর, ১নং কলোনী,   ২নং কলোনী, মহিষাকুড়া, বাগাডাঙ্গাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়ামহল্লা  বন্যা দূর্গত এলাকার মানুষের কাছে যান ও তাদের খোজ খবর নেন।

এলাকার মানুষের বিপদে আপদে সুখ দুঃখে  তাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আশরাফ আলী আশু, আলী আহম্মদ মেম্বার, মতিয়ার রহমান মেম্বার, যুবলীগের সাধারণ সম্পাদক ইকবার হাসান টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, যুবলীগ নেতা আসাদুজ্জামান নয়ন ও মিলন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..