সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর-১ আসনের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা, পালেরচর, বড়কান্দি, বিলাশপুর ও কুন্ডেরচর ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে ত্রাণ এবং নগদ টাকা বিতরণ কালে বিএম মোজাম্মেল হক এমপি বলেন, ১৯৯৮ সালের বন্যার সময় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিল। তখন বিবিসিসহ বিদেশী সংবাদপত্র মন্তব্য করে বলেছিল বাংলাদেশের ১ কোটি মানুষ না খেয়ে মারা যাবে। সে সময় না খেয়ে ১ জন মানুষও মারা যায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্ত বা নদী ভাঙ্গন কবলিত মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে। তাই বন্যা ও নদী ভাঙ্গন কবলিত ৫টি জেলায় ১১টি টিম গঠন করে ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে বলেছেন।
জাজিরা উপজেলার বন্যার্ত ও নদী ভাঙ্গন কবলিত মানুষের তালিকা করে ২০ কিলোগ্রাম চাল, নগদ টাকা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছি। এ বিতরন ধারাবাহিক ভাবে চলবে। গৃহহারাদের জন্য গৃহ ও নগদ অর্থ বরাদ্দ দেয়া হবে। তালিকাভুক্ত প্রতি পরিবারের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫শত টাকা বরাদ্দ দিলাম। যাতে আমার এলাকার মানুষ বন্যা ও নদী ভাঙ্গনের কবলে পরে মানষিক ভাবে দূর্বল না হয়। আমাদের সাহসিকতার সাথে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে হবে। আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আপনাদের পাশে রয়েছেন। আপনাদের সমস্যা থাকলে তার সাথে আলাপ করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএম মোজাম্মেল হক এমপি নদী ভাঙ্গন ও বন্যার্ত এলাকার পূর্ব নাওডোবায় ট্রলার যোগে আসেন। তখন তার সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য এনামুল হক শামীম, জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর, আন্তর্জাতিক সম্পাদক মোঃ ইমরান খান, সাহিত্য সম্পাদক খালেদা হোসেন মুন, সমাজ সেবা সম্পাদক পারভেজ, মুক্তিযুদ্ধ সম্পাদক নুরে আলম আশিক, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, উপ সাংস্কৃতিক সম্পাদক শাহিন আলম, উপ বিজ্ঞান সম্পাদক ইকবাল সিকদার শিপন, সদস্য মোঃ মিলটন মিয়া সফর সঙ্গী হিসেবে ছিলেন। বন্যা কবলিত এলাকায় ঢাকা থেকে আগত নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, কুন্ডেরচর ইউপি সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন মল্লিক, জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাহমুদুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএম মোজাম্মেল হক এমপি সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ট্রলার যোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পালেরচর বাজারে, বড়কান্দি ইউনিয়নের নদীরপাড়, পূর্ব নাওডোবা মাঝির ঘাট, বিলাশপুরের কাজিয়ারচর ও কুন্ডেরচরের কলমিরচর এলাকায় বন্যার্ত ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকার উদ্দেশে রওয়ানা হন এমপি।