× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

প্রেমিকাকে নির্জনে ঘুরতে নেয়ার নাম করে বন্ধুদের নিয়ে রাতভর ধর্ষন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরী মুকরী নারিকেল বাগানে ঘুরতে যাবার কথা বলে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষন করে কথিত প্রেমিক ও তার বন্ধুরা।

দক্ষিণ আইচা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জানান,  ভোররাতে কোস্টগার্ডের টহল দল চর ফারুকীর বুড়াগৌরাঙ্গ নদীতে গেলে ভাসমান ট্রলার থেকে এক তরুণী বাঁচাও বলে চিৎকার করে।কোস্টগার্ডের টহল দলের সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন এক তরুণী হাত বাঁধা, সে তাদের কবল থেকে বাঁচতে চিৎকার করছে। এসময় ট্রলারে থাকা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ যুবককে আটক করা হয়।

নির্যাতিতা তরুণী জানান, সোহেল রানার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার তাকে ঘুরতে নেয়ার নাম করে চর ককুরী মুকরীর নারিকেল বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ট্রলারের মধ্যে সোহেল সহ পাঁচ যুবক রাতভর পালাক্রমে তাকে গণধর্ষণ করে। ভোরে কোস্টগার্ডের সহায়তায় সে উদ্ধার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বাড়ি বড় মানিকায়।

আটককৃতরা হলেন-দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউছুফ হাসান সর্দার (২১), ৫নং ওয়ার্ডের হাকিম দিদারে ছেলে সোহেল রানা দিদার (২০), চরমানিকা ৩নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার ( ২২), চর ৪নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের আবুল কাশেম হাং ছেলে মোর্শেদ হাং (৩৫) ও একই গ্রামের ইসমাইল ফকিরের ছেলে রিপন ফকির (২০)।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সকালে কোস্টগার্ডে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৫ যুবককে আটক করে থানায় সোর্পদ করেন। ঐ তরুণী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের মামলা দায়ের করেছেন। সকাল ১১টা দিকে ৫ আসামীকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ভিকষ্টিম তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..