আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরে আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল হোসেন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
বুধবার মাধ্যরাতে সদর থানার হাশেমপুর এলাকার একটি মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত বছর ৩০ নভেম্বর সকালে হাশিমপুর বাজারে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলায় গত ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়।