× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বজ্রপাতে মিষ্টির দোকানের কর্মচারি সঞ্জিত বল্লভ নিহত, আহত এক

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০২৪
বজ্রপাতে বগুড়ায় নিহত

মাদারীপুরে বজ্রপাতে সঞ্জিত বল্লভ (৩৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারি নিহত হয়েছে। এ সময় একই দোকানের ডিজেন বৈদ্য নামে আরো একজন কর্মচারি আহত হয়েছেন। সোমবার দুপুর তিনটার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্জিত বল্লভ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে। নিহত সঞ্জিত আজমীর সুইট নামের দোকানে ১৩ বছর ধরে কর্মচারি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে আজমির সুইট মিষ্টি দোকানের দুই কর্মচারি সঞ্জিত ও ডিজেন কুমার নদে গোসল করতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে সঞ্জিত ও ডিজেন আহত হয়ে চিৎকার-চেঁচামিচি শুরু করে।  পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে সঞ্জিতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের ঘটনায় আহত অবস্থায় সঞ্জিত ও ডিজেন নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণ করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই সঞ্জিত মারা যান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বজ্রপাতের ঘটনার মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দুঃখজনক।


এ ক্যটাগরির আরো খবর..