× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বজ্রপাতে এক তরুণীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

এন.এ. রবিউল হাসান লিটনঃ পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী গোমস্তাপাড়া গ্রামে বজ্রপাতে তানিয়া আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর মা ও বোন আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া আক্তার উপজেলার চন্দনবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে গোমস্তাপাড়া গ্রামের সালেকুল ইসলামের স্ত্রী লাইলী বেগম তার দুই মেয়ে সাবিনা আক্তার ও তানিয়া আক্তারকে নিয়ে রান্না ঘরে কাজ করছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই বিদ্যুতায়ীত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহতের মা-বোন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..