× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে ভারতের ওডিশা উপকূলে ভারী বর্ষণ এবং ৪ মিটার (১৩ ফুটেরও বেশি) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনায় ওডিশা সরকারকে সতর্ক করে দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

সোমবার থেকেই বঙ্গোপসাগরের উত্তরাংশ এবং সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। আগামী ২৪ ঘণ্টায় তা আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মঙ্গলবার জানাল হাওয়া অফিস। তার জেরে ওডিশার উপকূলবর্তী এলাকায় প্রবল বর্ষণ এবং সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৪ মিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার আবহাওয়া দপ্তর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা বেড়ে ৪ মিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে উত্তর ওডিশার কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের দক্ষিণাংশের কিছু অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে সুনির্দিষ্ট নিম্নচাপ রেখা তৈরি হওয়ার জেরে বুধবার ওডিশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অশান্ত থাকবে বলেও জানা গিয়েছে। ঢেউয়ের উচ্চতা ৩-৪ মিটার পর্যন্ত হতে পারে।

ওডিশা উপকূলের মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..