বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরে সরকারি ৪টি প্রতিষ্ঠানের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরে সরকারি ৪টি প্রতিষ্ঠানের মানববন্ধন
যশোর প্রতিনিধি:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সরকারী ৪টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রকৌশলী, কৃষিবীদ এবং চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীর শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের অভিভাবক ছিলেন। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জেলখানায়। দেশের প্রতি তার অবদান ভোলার নয়। তার অসম্মান কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
পরে সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন জেলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা লায়লা শিরিন সুলতানাসহ অর্ধশতাধিক শিক্ষক কর্মচারীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।