দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে র্যাব-১৩ রংপুর ৫১০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর কার্যালয়ের একদল সদস্য তারাগঞ্জের খিয়ার জুম্মা বাজার থেকে তারাগঞ্জ থানার ফরিদাবাদ গ্রামের খানবাড়ির খয়বার হোসেনের পুত্র শাহীনুর রহমান (২৯) ও পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢুলিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র মোর্শেদুল রহমানকে (২৬) ৫১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ আটক করে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় ওই বাজারের সাদেকুলের দোকানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে তারাগঞ্জ থানায় সোপর্দ করে।
এএসআই তাজ উদ্দিন জানান, তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গ্রেফতার করে নিয়ে এসে থানায় সোপর্দ করে।
আজ (মঙ্গলবার) তাদেরকে রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ইয়াবা সহ র্যাবের হাতে দুইজনকে আটক করে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।



