× Banner
সর্বশেষ
এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্ক

ম্যানুয়াল আবেদন নয় অনলাইনে পাবে রেকর্ড সেবা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
অনলাইনে পাবে রেকর্ড সেবা

 আগামী ৩ জুলাই ২০২২ থেকে জেলা প্রশাসক কার্যালয় (কালেক্টরেট) রেকর্ডরূম থেকে যেকোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপসংক্রান্ত সেবার ম্যানুয়াল আবেদন (কাগজের আবেদন) গ্রহণ বন্ধ করার জন্য নির্দেশনা দিয়ে পত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, এখন ভূমিসেবা প্ল্যাটফর্ম (www.land.gov.bd) থেকে ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেম ব্যবহার করে নাগরিকগণ খতিয়ান বা মৌজাম্যাপ সংক্রান্ত যেকোনো সেবার জন্য আবেদন করতে পারছেন। সেবা গ্রহীতারা তাঁদের পছন্দ অনুযায়ী সরাসরি অফিস কাউন্টার থেকে অথবা ডাকযোগে ডেলিভারি গ্রহণ করতে পারছেন। এছাড়াও তাঁরা সার্ভিস চার্জ বা ডাকমাশুলসহ সকল প্রযোজ্য ফি অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারছেন। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমসংক্রান্ত সেবা গ্রহণ বা প্রদানে কোন ধরনের নগদ অর্থের লেনদেন করারও প্রয়োজন হচ্ছেনা। ১৬১২২ নম্বরে ফোন করেও একই সেবা তারা গ্রহণ করতে পারছেন।

তবে এখনো কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রেকর্ডরুম থেকে খতিয়ান এর স্বাক্ষরিত কপি বা মৌজাম্যাপ সংক্রান্ত সেবার আবেদন ডিজিটাল ল্যান্ড রেকর্ডস (www.land.gov.bd) সিস্টেমস ব্যতীত ম্যানুয়াল (পেপার আবেদন) পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।

এমতাবস্থায়, নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা প্রদানের স্বার্থে রেকর্ডরূম থেকে যেকোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপসংক্রান্ত সেবার ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখার জন্য অনুরোধ করে পত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..