× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বঙ্গবন্ধুর উদ্যোগে দেশে যে উন্নয়ন অগ্রগতির রাজনীতি শুরু হয়েছিল শেখ হাসিনা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

মাগুরা প্রতিনিধি: বিএনপির কোন রাজনীতি নেই। জনগণের কাছে বলার মত কিছু নেই। সুপ্রিম কোর্টের ঘাড়ে ভর করে রাজনীতি করতে চায় বিএনপি। কিন্তু তাতে তারা সফল হয়নি। তাদের গায়ে মানুষ পোড়ার গন্ধ।

গত নির্বাচনের আগে ও পরে তারা যে আন্দোলন করার চেষ্টা করেছে তা কোন আন্দোলন ছিল না। তা ছিল সন্ত্রাসী কর্মকান্ড। ২শ৫০ জন মানুষ পুড়িয়ে হত্যা করে তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না। বঙ্গবন্ধুর উদ্যোগে দেশে যে উন্নয়ন অগ্রগতির রাজনীতি শুরু হয়েছিল শেখ হাসিনা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ শনিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস ফাজিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি।

তিনি বলেন- এ সরকারের আমলেই সাধারণ শিক্ষার পাশাপাশি সবচেয়ে বেশী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আমরা যুগপোযোগী করে চলমান উন্নয়নের ধারায় আনতে চাই।

প্রতিষ্ঠানের সভাপতি মো: আবুল কাশেম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম, শালিখা আওয়ামীলীগের সভাপতি মোঃ আফসার উদ্দিনসহ অন্যরা।


এ ক্যটাগরির আরো খবর..