পিআইডিঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার এবং বঙ্গবন্ধু বুক কর্নার স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদরে মুদাফৎ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বাংলা বই পড়তে বলেন। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৩য় থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা শতভাগে উন্নীত করা হবে।