× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বগুড়ায় দুর্গা মন্দিরে সুব্রতকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
সুব্রতকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতাঃ  বগুড়ায় দুর্গা মন্দিরে সুব্রত দাস সম্রাট (২৭) নামের এক যুবলীগ কর্মীকে আচমকা আক্রমণ। আত্মরক্ষার্থে সম্রাট মন্দির চত্বরে একটি টিনের ঘরে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে বের করে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গামন্দিরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, রোববার দিবাগত রাত অনুমান ১টার দিকে সম্রাট মন্দিরে যায়। প্রতিমা দর্শন শেষে বের হওয়ার সাথে সাথে মন্দির চত্বরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

রোববার রাতে সম্রাট গোপনে বাড়ি গিয়ে তার বাবা-মার সাথে দেখা করে। বাড়িতে খাওয়া দাওয়া শেষে মন্দিরে যায় প্রতিমা দর্শন করতে। এদিকে প্রতিপক্ষের লোকজন সম্রাটের আগমনের খবর পেয়ে সাবগ্রাম হাটের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। সম্রাট মন্দির থেকে বের হতেই মন্দির চত্বরেই তার ওপর হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বালু ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু জড়িতদের পাওয়া যায়নি। নিহত সম্রাটের নামে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..