× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত পল্লব কুমার (১৩) মাড়িয়া গ্রামের পলাশ চন্দ্রের ছেলে এবং ধুন্দার স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালে পল্লব প্রতিবেশী বন্ধুদের সাথে স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই বাড়ি ফিরলেও পল্লব ফেরে না। এরপর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ২টার দিকে গ্রামের লোকজন পল্লবের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে মৃত্য অবস্থায়  উদ্ধার করে
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহম্মদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন , ধারণা করা হচ্ছে ফুটবল খেলা শেষে শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মামলা না হওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..