× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

আপনি কি প্রায়ই ফ্রেঞ্চ ফ্রাই, ভাজা মুরগি, পেঁয়াজ পাকোড়ার মতো ভাজা খাবার খান?

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ফ্রেঞ্চ ফ্রাই, ভাজা মুরগি, পেঁয়াজ পাকোড়া

আপনি যদি প্রায়শই ফ্রেঞ্চ ফ্রাই, ভাজা মুরগি, পেঁয়াজ পাকোড়ার মতো ভাজা খাবার খান, তাহলে সাবধান থাকুন। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন ২০২৩ এর রিপোর্ট অনুসারে, বাণিজ্যিকভাবে ভাজার জন্য ব্যবহৃত তেল, বিশেষ করে যখন এটি পুনরায় ব্যবহার করা হয়, তখন ‘অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট’ নামে একটি বিশেষ ধরনের যৌগ তৈরি হয়। যা সক্রিয়ভাবে শরীরে প্রদাহ বাড়ায়।

যার কারণে আর্থ্রাইটিস এবং মেটাবলিক সিনড্রোম দেখা দেয়। উচ্চ তাপে ভাজা খাবার ট্রান্স ফ্যাট তৈরি করে, যা হৃদরোগ ও প্রদাহ বাড়ায়।

দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়ার কারণে কিছু মানুষের মধ্যে প্রদাহ দেখা দেয়। বিশেষ করে যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতার সমস্যা আছে, তাদের মধ্যে দুগ্ধজাত পণ্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে ট্রিগার করে এবং শরীরে প্রদাহ সৃষ্টি করে। তবে, এই প্রদাহ নিম্ন স্তরের। যার কারণে ফোলাভাব, ত্বকে ফোলাভাব ও জয়েন্টে শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অন্যদিকে, পূর্ণ চর্বিযুক্ত দুধে উচ্চ স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা প্রদাহের সঙ্গে যুক্ত।

পরিশোধিত চিনির সোডা পানীয়, টফি, ক্যান্ডি ও অনেক মিষ্টি প্যাকেজযুক্ত খাবার খেলে শরীরে প্রদাহ দ্রুত বৃদ্ধি পায়। বেশি পরিমাণে চিনি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বৃদ্ধি পায় এবং শরীরে প্রদাহ সৃষ্টি হয়। যদি চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়, তাহলে এটি কিছু মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রদাহ বাড়ায়।

ডায়েট সোডা বা চিনিমুক্ত ক্যান্ডি খাওয়ার পরে যদি আপনার মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, ত্বকের সমস্যা হয়, তাহলে এটি বিপাকীয় রোগের ইঙ্গিত দেয়। পরিশোধিত কার্বোহাইড্রেট রুটি, ভাতের মতো পণ্যগুলোতে পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে। এগুলোতে ফাইবার ও পুষ্টি উপাদান খুব একটা থাকে না। এগুলো খেলে রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঘটে এবং শরীরে প্রদাহ বৃদ্ধি পায়।

২০২৪ সালের জার্নাল অব নিউট্রিশন অনুসারে, বেশি পরিশোধিত শস্য খেলে গোটা শস্য খাওয়ার চেয়ে প্রদাহ বেশি বৃদ্ধি পায়।


এ ক্যটাগরির আরো খবর..