× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

ফ্রান্সের যুবতীকে পাকিস্তানে গণধর্ষণের পর তার এটিএম কার্ডসহ সমস্ত টাকা লুট

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
পাকিস্তানে গণধর্ষণ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ পাকিস্তানে গণধর্ষণের শিকার ফ্রান্সের এক যুবতী। লাহোরের নিকটবর্তী মহাসড়কের উপর দুই সন্তানের সামনে, পনের জনের অধিক পাকিস্তানি যুবক তাকে গণধর্ষণ করেছে। শুধু তা-ই নয়, সেই নির্যাতিতা- গণধর্ষণের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে,উল্টো ধর্মান্ধ পুলিশ ফ্রান্সের ধর্ষিতা মহিলাকেই ঘটনাটির জন্য দোষারোপ করেছে। পরে পুলিশের এই কীর্তি- জানাজানি হওয়া মাত্র, বিক্ষোভ প্রদর্শন করেন লাহোরের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা। এছাড়াও হাজারের বেশি মহিলা, ধর্মান্ধ পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে লাহোর-এর উপর দিয়ে গুজরানওয়ালা প্রদেশে যাচ্ছিলেন ফ্রান্সের ওই যুবতী। লাহোর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তার গাড়ির তেল ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে নিজের সেই আকস্মিক সমস্যার কথা জানান ওই যুবতী। তারপর স্বামীর পরামর্শ মতো পুলিশকে ফোন করে সাহায্য করার আবেদন জানান।

পুলিশ আসেনি; রহস্যজনক ভাবে জন পনের পাকিস্তানি যুবক এসে হাজির হয়। তারপর গাড়ির জানলার কাঁচ ভেঙে ওই যুবতীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করে, তারা দুই সন্তানের সামনেই ফ্রান্সের সেই ভদ্রমহিলাকে একে একে গণধর্ষণ করে। ঐ পাশবিক ঘটনা চলাকালে পুলিশের নিয়মিত টহলদারি ভ্যানও কাছাকাছি আসেনি। বিজ্ঞ মহলের অনুমান, ফ্রান্সের ওই মহিলার কাছ থেকে মোবাইল ফোনে সমস্যায় পড়ার সংবাদ শুনে, তরুণ পুলিশ সদস্যরা ইউনিফর্ম খুলে, সাধারণ যুবকের বেশে এসে ফ্রান্সের সেই মহিলাকে গণধর্ষণ করেছে।

বিকৃত যৌন-লালসা চরিতার্থ করার পর ধর্ষণকারী যুবকরা ওই যুবতীর তিনটি এটিএম কার্ড এবং সঙ্গে থাকা সমস্ত টাকাপয়সা ও মূল‍্যবান গয়না ছিনিয়ে নিয়ে বীরদর্পে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..