× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর লাশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর লাশ

মাদারীপুরের ডাসারে শারমিন আক্তার(৩৫) নামে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধু শারমিন উপজেলার ডাসার ইউনিয়নের সাইফুল ঘরামীর স্ত্রী। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গৃহবধূ  শারমিন আক্তার তার  নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময়  বাড়ীতে কেউ ছিল না। পরে প্রতিবেশীরা ফ্যানের সাথে ওই গৃহবধূকে ঝুলতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহত ওই গৃহবধূর এক ছেলে ও এক  মেয়ে রয়েছে। পরে খবর পেয়ে রাতেই ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
তবে এ বিষয়ে নিহতের স্বামী সাইফুল ঘরামী কিছু বলতে রাজি হননি।
এ বিষয় দায়িত্বরত চিকিৎসক মুমসাদি ইসলাম ইভা জানান, গৃহবধূ শারমিন আত্নহত্যা করে মারা গেছে।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, গৃহবধূর  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..