× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফোরজির লাইসেন্স পেলো ৪ অপারেটর, চালু হল চতুর্থ প্রজন্মের ইন্টারনেট

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন চার মোবাইল অপারেটরের কাছে লাইসেন্স হস্তান্তর করায় চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালু হল।

আজ সোমবার সন্ধ্যায় বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও টেলিটকের কাছে এই লাইসেন্স হস্তান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এর ফলে দেশ থ্রিজি থেকে ফোরজির যুগে প্রবেশ করলো।  লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোরজি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ফোরজির লাইসেন্স হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।

মোস্তাফা জব্বার বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এই অর্থে যে আজ বাংলাদেশ ফোরজির যুগে পা রাখলো। আশা করি, টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদা মেটাবেন।

তিনি আরও বলেন, টেলিকম অপারেটরদের আরও সেবার মান বাড়াতে হবে। কারণ জনগণ আপনাদের সেবার জন্য পয়সা খরচ করে।

শুরুতে গ্রামীণফোন ঢাকার কিছু অংশে ফোরজি চালু করে। অন্যদিকে বাংলালিংক ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একযোগে ফোরজি চালু করে। এছাড়াও রবি ঢাকায় ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে। যদিও সরকার সংস্থা টেলিটক ফোরজির লাইসেন্স পেলেও ফোরজি চালুর ঘোষণা দেয়নি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ফোরজির জন্য নিলামের মাধ্যমে তরঙ্গ বিক্রি করে বিটিআরসি।


এ ক্যটাগরির আরো খবর..