অসিত কুমার ঘোষ বাবু, বিশেষ প্রতিবেদকঃ ঢাকা বার এসোসিয়েশনের ২০১৮-১৯ কার্যবর্ষ নির্বাচনের ভোট গণনা ফের শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গণনার সময় আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে মারামারি ও বাকবিতণ্ডা হয়। এতে অন্তত দুইজন আইনজীবী আহত হন। এই ঘটনার জন্য ভোট গণনা স্থগিত করা হয়েছিল।
ওইদিন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইপক্ষের আইনজীবীর মারামারিতে দুইজন আহত হয়েছেন। আহত দুই আইনজীবী হলনে আওয়ামীপন্থী আইনজীবী প্যানেলের সভাপতি পদপ্রার্থী আবদুর রহমান হাওলাদার ও ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা জেলার প্রধান সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার মোট ৯ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। নির্বাচনে মৌসুমী বেগম নামে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেইন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরি সম্পাদক পদে এ বি এন ইফতেখারুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দফতর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হয়দার জীবন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।
সদস্য পদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভূঁইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. শাহীন হোসেন, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, মো. ইব্রাহিম স্বপন, মো. ইয়াছিন মিয়া, মোসা. জেবুন্নেছা খানম জীবন, নজরুল হক সুভা, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।
সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা আক্তর রিতা, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।
সদস্য পদে আব্দুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. হাসান আকবার আফজাল, সুমন মিয়া, মো. নুরুদ্দিন, শেখ সাইফুর রহমান সুমন, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, সফাত নাহার সুমি ও তুষার ঘোষ।


