মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ জঙ্গি ও জামায়াত সমার্থক শব্দ, জঙ্গি তৎপরতা প্রহিহত করে দিয়েছে সরকার, এবার এদের নির্মূলের পালা।
বৃস্থপতিবার সকাল ১১টায় মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভায় সভায় নৌমন্ত্রী শাজাহান খান এম পি একথা বলেন।
এ সময় নৌ-মন্ত্রী আরও বলেন, জঙ্গিদের পালনকর্তা, মদদদাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। জামায়াত শিবির মানুষ পুড়িয়ে সরকারকে ব্যর্থ প্রমানের অপচেষ্টা করেছে, তাদের এই অপচেষ্টা, ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দিয়েছে।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌ-মন্ত্রী ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খান এম পি। আরো উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল, সহ-সভাপতি কালু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু, সড়ক বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম হাওলাদার প্রমূখ।




