× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

ফুলবাড়ীতে বিধবাকে শ্লীলতাহানির চেষ্টা ও অভিযোগ করায় বিধবার বাড়িতে হামলা ভাংচুর

Dutta
হালনাগাদ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার  : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগ করায় স্বপ্না রানী (৩২) নামে এক বিধবা নারীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে চিহ্নিতয় দুর্বৃত্তরা।
শনিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী উপজেলা বড়ভিটা ইউনিয়নের পুর্ব বড়ভিটা সেনের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদের (৩৬) নেতৃত্বে ১৪-১৫ জন চিহ্নিত সন্ত্রাসী হাতে লাঠি সোডা ও দেশিয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। তারা বাড়ির দরজা, জানালা ও বেড়া ভাংচুর করে। বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন স্বপ্না রানীর শ্বাশুড়ি বিনোদিনী রানী (৫৮) ও দুই দেবর সুধাংশ চন্দ্র রায় (৩৬) ও বরুন চন্দ্র রায় (২৭)।
তাদের মধ্যে বিনোদিনী রানী ও সুধাংশুকে ভর্তি করা হয়েছে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে আটক করেন প্রধান অভিযুক্ত নুর মোহাম্মদের বাবা কফিল উদ্দিনকে। অন্যরা ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট বুধবার সকালে বাড়ির পাশে প্রাতভ্রমন করছিলেন স্বপ্না রানী। তাকে একা পেয়ে নুর মোহাম্মদ কুপ্রস্তাব দিয়ে জোড়পুর্বক টানহেচড়া করতে থাকেন। স্বপ্নার আত্মচিৎকারে স্থানীযরা চুটে আসলে নুর মোহাম্মদ পালিয়ে যায়। এ ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়া মীমাংসার দায়িত্ব নেন। নুর মোহাম্মদ এ ব্যাপারে কোন পাত্তা দেননি। তাই স্বপ্না রানী বাদী হয়ে নুর মোহাম্মদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন ২৭ আগষ্ট শুক্রবার। এতে ক্ষিপ্ত হয়ে আজ ২৮ আগষ্ট শনিবার সকালে নুর মোহাম্মদ দলবল নিয়ে স্বপ্না রানীর বাড়িতে হামলা চালায়।
নিহত উদয় চন্দ্রের স্ত্রী স্বপ্না রানী বলেন, কয়েক মাস ধরে নুর মোহাম্মদ তাকে বিরক্ত করে আসছিলেন। দেখা হলে আজেবাজে কথা বলতেন। সকালে প্রাত:ভ্রমনের সময় তাকে একা পেয়ে জোরপুর্বক শ্লীতাহানি ঘটানোর চেষ্টা করেন। নুর মোহাম্মদ ও তার লোকজন বাড়িতে হামলা, ভাংচুর করে তার শ্বাশুড়ি ও দেবরদের পিটিয়ে আহত করেছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় বুগছেন বলে তিনি জানান।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী জানান,  স্বপ্না রানীর শ্লীলতাহানির চেষ্টা ঘটনায় একটি বৈঠকের আয়োজনা করা হলেও অভিযুক্ত নুর মোহাম্মদ কোন পাত্তা দেযনি। স্বপ্না রানী ও তার পরিবারের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি বলেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছেন। প্রধান অভিযুক্তসহ অন্যদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। বাড়িতে হামলা, ভাংচুর ও আহত করার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগি পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..