ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ‍্যে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ‍্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ।

সকাল ১১ টায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে বিভিন্ন প্রাথমিক বিদ‍্যালয়ের শিশু শিক্ষার্থীরা। এরপর সপ্তাহব‍্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম‍্যান ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, মহির উদ্দিন ব‍্যাপারী ও হায়দার আলী। স্মৃতিচারণ শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষ‍্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।