৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে

৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার হল এবং আসন বিন্যাসসহ পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা পরে জানানো হবে। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। নির্ধারিত সময়ের মধ্যে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।

বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।