× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ফুলবাড়ীতে অষ্ট প্রহর ব্যাপি শ্রীশ্রী রাধাগোবিন্দের মহানামযজ্ঞানুষ্ঠান উদযাপন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি: জগতের মঙ্গল কামনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে অষ্টপ্রহর ব্যাপি শ্রীশ্রী রাধাগোবিন্দের মহানামযজ্ঞানুষ্ঠান।
প্রতি বছরের ন্যায় এবারও উত্তর বড়ভিটা হরির পাঠ দূর্গা মন্দির পুজা উদযাপন কমিটি ৩ দিন ব্যাপি কর্মসূচীর আয়োজন করেছে।সোমবার দিবাগত রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর-দুরান্ত থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষের পদচারনায় মুখরিত হয়েছে মন্দির প্রাঙ্গন।
মন্দিরের পাশের খালি জায়গায় বসছে বিভিন্ন ধরনের দোকান।প্রায় সব ধর্মের ও সকল বয়সের মানুষের উপস্তিতিতে মিলন মেলায় পরিনিত হয় মন্দিরের আশ-পাশের এলাকা।সারারাতে চলে পূজা-অর্চণা, সংকীর্ত্তন,ধর্মীয় আলোচনা। মন্দিরে পূজা-অর্চণা ও ধর্মীয় আলোচনা করেন পুরোহিত শ্রী অমেলেন্দু ভৌভিক।পবিএ গীতা থেকে পাঠ করেন শ্রী বাদল চন্দ্র বর্মণ।সংকল্প কর্তা ছিলেন শ্রী সর্বানন্দ বর্মণ।

পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী রাজকান্ত সরকার বলেন,অষ্টপ্রহর ব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠানে এমন উপস্তিতি দেখে আমরা অভিভূত ও সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান আজ মঙ্গলবার  গোটা বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।তারপর বিকাল ৪টায় পূজাউদযাপন কমিটির সভাপতি ও বড়ভিটা ইউপির ৫নং ওয়াডের সদস্য শ্রী মহেন্দ্র নাথ মন্ডল এবারের আয়োজনের সমাপ্তি ঘোষণা করবেন।এসময় তিনি আগামীদিনে সনাতনধর্মালম্বীদের সকল আচার-অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের অংশগ্রহন ও সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..